কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজার ও বংশাই নদীর শাখা খাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ টি কারেন্ট জাল ও ১০ টি রিং জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা ।
রোববার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ওই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার, উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা প্রাণীসম্পদ অফিসার দিদারুল আলম,উপজেলা মৎস্য ফিল্ড এসিস্টেন্ট মোসলেহ উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ১০০ টি কারেন্ট জাল ও ১০ টি রিং জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন বাস্তবায়নে ও দেশীয় মাছের প্রজনন,জলজ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ সকল প্রকার জাল ব্যবহার বন্ধে নিয়মিত আমাদের অভিযান ভবিষৎতে অব্যাহত থাকবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন