লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সুন্দরবনে সক্রিয় জলদস্যু ‘আলিফ বাহিনীর’ দুটি গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ।

বকশীগঞ্জে বাস চাপায় একই পরিবারের ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

নওগাঁয় ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক: তিন কর্মীসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা

টেকনাফে এসআরবি ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ।

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

আত্রাইয়ের ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ

টেকনাফে পৃথক দু্ইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।।

কক্সবাজারের টেকনাফে পৃথক দু্ইটি অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার ২৬ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নং ব্রীজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে আজ ২৬ আগস্ট বুধবার ভোর ৫টায় উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কর্তৃক গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও জব্দকৃত মাদক এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

টেকনাফে পৃথক দু্ইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

আবদুর রাজ্জাক, কক্সবাজার ব্যুরো প্রধান।।

কক্সবাজারের টেকনাফে পৃথক দু্ইটি অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার ২৬ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া ১৪ নং ব্রীজ সংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে আজ ২৬ আগস্ট বুধবার ভোর ৫টায় উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গোলা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং কর্তৃক গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও জব্দকৃত মাদক এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি