শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কাশিমপুরের মির্জা অ্যাপারেলস লিমিটেড নামক এক নিটিং কারখানায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার ২১ আগস্ট দিবাগত রাত ৩ টার সময় নগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় মির্জা এ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানিপুর এলাকায় ফ্যাক্টরীর বাউন্ডারি ওয়াল টপকিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিলো। ফ্যাক্টরির ভিতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে হাত পা বেধে ফেলে। বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। এরপর গেটে তালা কেটে সাত হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
কারখানার এমডি আনিসুল হক বলেন,রাত ৩ টার সময় কারখানা থেকে আমাকে ফোন করা হয়েছিল। মোবাইল চার্জে থাকায় আমি রিসিভ করতে পারিনি। তিনি বলেন,আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
ওই কারখানার নিটিং এর সহকারী অপারেটর বলেন, আমরা কারখানার ভিতরে ছিলাম। হঠাৎ রাত ৩ টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আমাদের হাত পা বেধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতংক বিরাজ করছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন,ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন