প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

"হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলের নেতারাও সেই ভাষায় কথা বলছেন": মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "এখন আমরা লক্ষ্য করছি—বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, দেশের বিরোধী দলের নেতারাও বর্তমানে সেই ভাষায় কথা বলছেন।"

তিনি আরও বলেন, "তারা কথায় কথায় বলছেন—করতে দেব না, চলতে দেব না, কাজ করতে পারবেন না। অথচ আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র ৪-৫ মাস। এর মধ্যেই দেশে বহু ইতিবাচক পরিবর্তন এনেছে সরকার। আপনারা আমাদের কাজ করার সুযোগ দিন, দেশের সত্যিকারের উন্নয়ন হবে।"

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাভ শেয়ার বিডি’ আয়োজিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, "দেশে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এখন নতুন করে বাংলাদেশ গড়ার পথ সুগম হয়েছে। অতীতে মানুষের কথা বলা ও লেখার স্বাধীনতা সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছিল। বর্তমানে সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে সত্য-মিথ্যা সবকিছু প্রকাশ করতে পারছে।"

তিনি অতীতের পরিসংখ্যান তুলে ধরে বলেন, "ফ্যাসিস্ট শাসনের সময় প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, নারী ও শিশুসহ বহু মানুষকে জীবন দিতে হয়েছে।"

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সরকার গঠনের পর একটি একটি করে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের সার্বিক কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে এই সরকার।"

বিরোধী দলের সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আগের সেই পুরনো ধারায় কথা বলা শুরু করেছে। তাদের প্রতি আহ্বান—আমরা বিপুল জনমতে মেজরিটি আসন পেয়ে সরকার গঠন করেছি, আমাদের কাজ করতে দিন। আমরা যদি দেশের জন্য কাজ করতে ব্যর্থ হই, তখন আপনারা সমালোচনা করবেন।"

তিনি দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বলেন, "অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাস সংকটের স্থায়ী সমাধান হবে।" এছাড়া বিশ্ববাজারে জাহাজের পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই স্থানীয় বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

'লাভ শেয়ার বিডি'-র পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

"হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলের নেতারাও সেই ভাষায় কথা বলছেন": মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি