প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রস্তুতি ম্যাচেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

আগামী ১৩ আগস্ট থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তবে তার আগে ডারউইনে আয়োজিত চার দিনের প্রস্তুতি ম্যাচের এমন ভরাডুবি মূল সিরিজের আগে লাল-সবুজের প্রতিনিধি দলকে বড় দুশ্চিন্তায় ফেলে দিল।

ম্যাচে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যামবেল থম্পসনের তোপের মুখে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম (৬), মুমিনুল হক (৬), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (২)—শীর্ষ সারির ব্যাটাররা দায়িত্বহীনভাবে একে একে সাজঘরে ফেরেন।

মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের পক্ষে তানজিদ হাসান ২২ রানের সামান্য লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু তাকে ফিরিয়ে আবারও আঘাত হানেন থম্পসন। মেহেদি হাসান মিরাজও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলীয় পেসার ক্যামবেল থম্পসন একাই ১১ ওভারে ২৫ রান দিয়ে নেন ৮টি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে ১৪১ বলে ১০৯ রানের ঝলমলে অপরাজিত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ (১১ চার ও ৪ ছক্কা)। এছাড়া শান্ত ৩৭ এবং সাদমান ৩১ রান করেন। অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রথম ইনিংসে কোরি রকিচোলি ৬টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে টিগ উইলির দুর্দান্ত শতকে (১৩০) ৩৫৫ রানের পাহাড়ি পুঁজি দাঁড় করায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় তারা। বাংলাদেশের পক্ষে বোলার হাসান মাহমুদ ৪২ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া তাসকিন আহমেদ ও মিরাজ নেন ২টি করে উইকেট।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ক্রীড়া ডেস্ক:

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রস্তুতি ম্যাচেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

আগামী ১৩ আগস্ট থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তবে তার আগে ডারউইনে আয়োজিত চার দিনের প্রস্তুতি ম্যাচের এমন ভরাডুবি মূল সিরিজের আগে লাল-সবুজের প্রতিনিধি দলকে বড় দুশ্চিন্তায় ফেলে দিল।

ম্যাচে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ক্যামবেল থম্পসনের তোপের মুখে পড়ে বাংলাদেশ। সাদমান ইসলাম (৬), মুমিনুল হক (৬), অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (২)—শীর্ষ সারির ব্যাটাররা দায়িত্বহীনভাবে একে একে সাজঘরে ফেরেন।

মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের পক্ষে তানজিদ হাসান ২২ রানের সামান্য লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু তাকে ফিরিয়ে আবারও আঘাত হানেন থম্পসন। মেহেদি হাসান মিরাজও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলীয় পেসার ক্যামবেল থম্পসন একাই ১১ ওভারে ২৫ রান দিয়ে নেন ৮টি উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে ১৪১ বলে ১০৯ রানের ঝলমলে অপরাজিত ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ (১১ চার ও ৪ ছক্কা)। এছাড়া শান্ত ৩৭ এবং সাদমান ৩১ রান করেন। অস্ট্রেলিয়া একাদশের হয়ে প্রথম ইনিংসে কোরি রকিচোলি ৬টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে টিগ উইলির দুর্দান্ত শতকে (১৩০) ৩৫৫ রানের পাহাড়ি পুঁজি দাঁড় করায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এতে ৯২ রানের লিড পায় তারা। বাংলাদেশের পক্ষে বোলার হাসান মাহমুদ ৪২ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া তাসকিন আহমেদ ও মিরাজ নেন ২টি করে উইকেট।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি