ভারতের আসামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পুনর্বাসনে প্রায় ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
সালমান খানের দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’ এর আগে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এসব ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে আনুমানিক ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি খরচ হবে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে মোট ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সালমান খান বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসা উচিত। মানুষ হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন