প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ

হরমুজ প্রণালিতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি প্রায় ৭৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ইরাক দৈনিক প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করলেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মন্ত্রী বলেন, বর্তমানে ইরাকে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন হচ্ছে। এর মধ্যে মাত্র ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তেল রপ্তানির পথ বহুমুখী করা জরুরি। পাশাপাশি ইরাকে কর্মরত তেল কোম্পানিগুলোর ওপর যেকোনো ধরনের হামলা প্রত্যাখ্যান করেছে সরকার। কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমেছে ৭৫ শতাংশ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি প্রায় ৭৫ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ইরাক দৈনিক প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করলেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মন্ত্রী বলেন, বর্তমানে ইরাকে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন হচ্ছে। এর মধ্যে মাত্র ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তেল রপ্তানির পথ বহুমুখী করা জরুরি। পাশাপাশি ইরাকে কর্মরত তেল কোম্পানিগুলোর ওপর যেকোনো ধরনের হামলা প্রত্যাখ্যান করেছে সরকার। কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি