প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ।

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এবং তার পালিয়ে যাওয়ার আশঙ্কায় কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

সেই আদেশের পরিপ্রেক্ষিতেই শনিবার সকালে হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ।

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী এবং তার পালিয়ে যাওয়ার আশঙ্কায় কেরানীগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

সেই আদেশের পরিপ্রেক্ষিতেই শনিবার সকালে হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি