প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মান্দায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আরিফ হোসেন, মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল এবং একটি ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে এ সফল অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।

র্যাব-৫ সূত্রের তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে অবস্থান নেয়। পরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ডিসকাভার ১২৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মান্দায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

আরিফ হোসেন, মান্দা নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মান্দায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল এবং একটি ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে এ সফল অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকতারা গ্রামের মৃত আতাব আলীর ছেলে মো. রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার সরদারপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২২)।

র্যাব-৫ সূত্রের তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে অবস্থান নেয়। পরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ডিসকাভার ১২৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি