আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সংস্থাটি জানায়, গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ইসরাইলি বাহিনী বহু বাসিন্দাকে জোরপূর্বক ঘরবাড়ি থেকে বের করে দেয় এবং বসতবাড়ি ও বিভিন্ন সম্পদে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত দুই দিন ধরে চলা অভিযানে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন