গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান এবং চলতি বছরের জুন পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবনের শুরুতে পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মো. ওবায়দুর রহমান প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা হিসেবে পরিচিত।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন