গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
প্রায় ২০ মিনিট সেখানে অবস্থানের পর কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দেননি। সচিবালয় থেকে এখানে আসতে পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা আসেননি।”
তিনি আরও বলেন, সরকার প্রতিনিধিরা না এলে আরও কিছুক্ষণ অবস্থান করে ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করা হবে।
এর আগে বৃষ্টির মধ্যেই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন