প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরানোর নির্দেশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এরই মধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে। স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, তিনটি পৃথক এলাকায় ছড়িয়ে পড়া আগুন বর্তমানে বড় ধরনের হুমকি তৈরি করেছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর এলাকা পুড়ে গেছে, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে দাবানলের কারণে প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করে ফেডারেল সহায়তা চেয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ৬০ হাজার মানুষকে সরানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের আশপাশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে এরই মধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে। স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস জানান, তিনটি পৃথক এলাকায় ছড়িয়ে পড়া আগুন বর্তমানে বড় ধরনের হুমকি তৈরি করেছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর এলাকা পুড়ে গেছে, তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এ ঘটনাকে অঞ্চলের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে দাবানলের কারণে প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করে ফেডারেল সহায়তা চেয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি