আন্তর্জাতিক ডেস্ক
চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঠেকাতে বৈদেশিক মুদ্রাবাজারে যৌথভাবে হস্তক্ষেপ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। সোমবার জাপানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রয়োজন হলে ভবিষ্যতেও সমন্বিতভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ২০১১ সালের পর এই প্রথম দুই দেশ যৌথভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করল।
এ ঘোষণার পর ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১ শতাংশের বেশি বেড়ে প্রতি ডলারে ১৫৫ দশমিক ২০ ইয়েনে পৌঁছায়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও জাপানের সঙ্গে যৌথ হস্তক্ষেপে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জাপানের কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার আরও বাড়ানোর পরামর্শ দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জাপানকে সহায়তা করছে। তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির উচ্চ মূল্য এবং জাপান-যুক্তরাষ্ট্রের সুদের হারের ব্যবধান অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদে ইয়েনের ওপর চাপ থেকে যেতে পারে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন