প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

টানা পাঁচ দিন সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় বৃষ্টিবলয়ের প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে, আর ৫ ও ৬ আগস্ট সারা দেশে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, অতিভারি বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। একই সময়ে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মাঝেমধ্যে রোদের দেখা মিলতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগে সর্বোচ্চ ২২০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহে ২০০-২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০-২২০ মিলিমিটার, খুলনায় ১৪০-১৫০ মিলিমিটার, ঢাকায় ১০০-১২০ মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশালে ৮০-১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে বড় ধরনের নিম্নচাপের আশঙ্কা না থাকলেও দমকা বা ঝড়ো হাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

টানা পাঁচ দিন সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণের আভাস

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দেশজুড়ে ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশের ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় বৃষ্টিবলয়ের প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে, আর ৫ ও ৬ আগস্ট সারা দেশে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, অতিভারি বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। একই সময়ে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মাঝেমধ্যে রোদের দেখা মিলতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগে সর্বোচ্চ ২২০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহে ২০০-২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০-২২০ মিলিমিটার, খুলনায় ১৪০-১৫০ মিলিমিটার, ঢাকায় ১০০-১২০ মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশালে ৮০-১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে বড় ধরনের নিম্নচাপের আশঙ্কা না থাকলেও দমকা বা ঝড়ো হাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি