প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ আটক

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২ আগস্ট) ভোর ৩টা ২০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে নবআদাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ আটক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২ আগস্ট) ভোর ৩টা ২০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে নবআদাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি