প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে---- বিমান প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জুলাইয়ের শহীদ-আহতদের সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডাঃ  শাহাদাত হোসেন

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, অদ্য ০২ আগস্ট ২০২৬ রবিবার সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি সীতাকুণ্ড থানাধীন বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার বিভিন্ন অভিযোগ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে উপস্থাপিত প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্তপূর্বক দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো অপরাধ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি কিংবা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের জরুরি সেবায় তথ্য প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ তিনি নিশ্চিত করেন যে, চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অপরাধ দমনের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব সমাজ প্রতিষ্ঠায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, অদ্য ০২ আগস্ট ২০২৬ রবিবার সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি সীতাকুণ্ড থানাধীন বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার বিভিন্ন অভিযোগ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে উপস্থাপিত প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্তপূর্বক দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো অপরাধ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি কিংবা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের জরুরি সেবায় তথ্য প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ তিনি নিশ্চিত করেন যে, চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অপরাধ দমনের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব সমাজ প্রতিষ্ঠায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি