প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

অ্যাক্সিওসের প্রতিবেদন

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ জানান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসঅ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্রের দাবি, তিনি ট্রাম্পকে উত্তেজনা কমানোর এবং সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে এপি জানিয়েছে, ফোনালাপ সম্পর্কে অবগত এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, সৌদি আরব আশঙ্কা করছে—যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু বা বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধ এবং সম্ভাব্য একটি সমঝোতার অগ্রগতির কারণে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা থেকে সরে এসেছেন।

তথ্যসূত্র: অ্যাক্সিওস, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করলেন সৌদি যুবরাজ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ উদ্বেগ জানান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসঅ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্রের দাবি, তিনি ট্রাম্পকে উত্তেজনা কমানোর এবং সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে এপি জানিয়েছে, ফোনালাপ সম্পর্কে অবগত এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, সৌদি আরব আশঙ্কা করছে—যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু বা বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধ এবং সম্ভাব্য একটি সমঝোতার অগ্রগতির কারণে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা থেকে সরে এসেছেন।

তথ্যসূত্র: অ্যাক্সিওস, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি