প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের, দ্রুত চুক্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করা হয়েছে। তিনি এ ঘোষণা দেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে।

ট্রাম্পের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।”

তিনি আরও দাবি করেন, এ সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষে ট্রাম্প লেখেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সম্ভাব্য চুক্তির অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের, দ্রুত চুক্তির আহ্বান

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করা হয়েছে। তিনি এ ঘোষণা দেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে।

ট্রাম্পের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

ট্রাম্প বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।”

তিনি আরও দাবি করেন, এ সিদ্ধান্তের সঙ্গে ইসরাইলও একমত হয়েছে। পোস্টের শেষে ট্রাম্প লেখেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন। ধন্যবাদ।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সম্ভাব্য চুক্তির অগ্রগতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি