প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

হাঙ্গেরির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ করে পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দেশটির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বন্ধ হতে যাচ্ছে। 

সোমবার (৩ আগস্ট) থেকে কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটার মাজার বলেন, দানিউব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় সোমবার রাত ১টা ৩০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা নেমে আসবে মাত্র ২৪০ মেগাওয়াটে। এরপর সোমবারই ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকেই দেশে জ্বালানি সংকট শুরু হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি সম্ভাব্য সংকট এড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে স্বেচ্ছায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান।

হাঙ্গেরির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ করে পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে দানিউব নদীর পানির স্তর কমে যাওয়ায় এর উৎপাদনক্ষমতা ইতোমধ্যে অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

মধ্য ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে গেছে। এর প্রভাব শুধু নৌপরিবহণেই নয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। একই কারণে প্রতিবেশী রোমানিয়াতেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

বিষয় : হাঙ্গেরি বিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

৪৪ বছরে প্রথমবার বন্ধ হচ্ছে হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দেশটির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বন্ধ হতে যাচ্ছে। 

সোমবার (৩ আগস্ট) থেকে কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটার মাজার বলেন, দানিউব নদীর পানির স্তর আরও কমে যাওয়ায় সোমবার রাত ১টা ৩০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা নেমে আসবে মাত্র ২৪০ মেগাওয়াটে। এরপর সোমবারই ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরো কেন্দ্রটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতির উন্নতি না হলে সোমবার থেকেই দেশে জ্বালানি সংকট শুরু হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি সম্ভাব্য সংকট এড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণকে স্বেচ্ছায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান।

হাঙ্গেরির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ করে পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে দানিউব নদীর পানির স্তর কমে যাওয়ায় এর উৎপাদনক্ষমতা ইতোমধ্যে অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

মধ্য ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে গেছে। এর প্রভাব শুধু নৌপরিবহণেই নয়, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। একই কারণে প্রতিবেশী রোমানিয়াতেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র:  আনাদোলু এজেন্সি

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি