প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল তিনবার দেখে যা বললেন আর্জেন্টিনার বিশ্লেষক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের ম্যাচটি তিনবার দেখে বিশ্লেষণ প্রতিবেদন জমা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। তার মতে, ম্যাচে স্পেনই ছিল কৌশলগতভাবে এগিয়ে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ২০২৬ সালের ফাইনালে স্পেনের কাছে হেরে যায়। ওই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রত্যাখ্যান করেছেন মান্না। এর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারী রবার্তো আয়ালা।

উরবানা প্লের অনুষ্ঠান ‘রিটার্ন অ্যান্ড আ হাফ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মান্না বলেন, তিনি ফাইনাল ম্যাচটি আরও দুই-তিনবার দেখেছেন। তবে অতিরিক্ত সময়ের অংশ তিনি বিশ্লেষণে রাখেননি।

মান্না বলেন, “২০২২ সালেও আমার সঙ্গে এমন হয়েছিল। ওই ফাইনালের অতিরিক্ত সময় দেখিনি, এবারও দেখিনি। কারণ অতিরিক্ত সময়টা অনেক বেশি আবেগনির্ভর হয়ে যায়, সেখানে কৌশলগত বিষয় কম থাকে। আমি মূলত কৌশলগত দিক নিয়েই কাজ করি।”

তিনি বলেন, পুরো ম্যাচজুড়েই স্পেন ভালো খেলেছে। তবে একই সঙ্গে আর্জেন্টিনার নিজস্ব ফুটবল দর্শনের প্রশংসা করেন তিনি।

মান্নার ভাষায়, “আর্জেন্টিনার একটি নিজস্ব স্টাইল আছে। পাসের মাধ্যমে দলগতভাবে খেলার যে ধরন, আশা করি আগামী ১৫ বছরও সেটি একইভাবে চলবে। নিচের পর্যায়ের খেলোয়াড়রাও একই দর্শনে খেলছে।”

পুরো বিশ্বকাপ অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মান্না বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সেই কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। তার মতে, স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ ও খেলোয়াড়রা মিলে একটি অসাধারণ দল তৈরি করেছিলেন।

ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে মান্না বলেন, হারার পর এমন আলোচনা তৈরি হওয়া স্বাভাবিক। তবে মাঠে যা ঘটেছে, সেটিই বাস্তব।

তিনি বলেন, “এগুলো এমন বিষয়, যা হারলে অনেক সময় সামনে আসে। এখনকার সময়ে সবকিছুই রেকর্ড হয়, তাই কেউ কিছু বললে তা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু মাঠে যা হয়েছে, সেটাই মেনে নিতে হবে। যারা ভালো করেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

এর আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারী রবার্তো আয়ালাও ফাইনাল নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ নাকচ করে দিয়েছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনাল তিনবার দেখে যা বললেন আর্জেন্টিনার বিশ্লেষক

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি