লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লিজেন্ডারি ক্রিকেটলীগের ফাইনালে  ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব বিজয়ী

টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে ‘এ. কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ক্রিকেট শিখতে চীনের বিশ্ববিদ্যালয় দল বিকেএসপিতে

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে বাফুফেকে ব্রাজিলের বেশ কিছু শর্ত

লম্বা চুল ছেঁটে ‘বাজ কাট’ লুকে চমকে দিলেন হালান্ড

ফুলবাড়ী গেটে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: মেসার্স আন্নাফি ব্রাদার্সের হয়ে মাঠে যুবনেতা বাপ্পী

কমলাপুর স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা: ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার: পাকিস্তানের বিপক্ষে গ্রিভসের অবিশ্বাস্য রেকর্ড

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, সেটিই করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ম্যাচের তৃতীয় দিনে গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয়ভাবে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। একসময় শক্ত অবস্থানে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ২৮২ রানে।

ডানহাতি এই পেসার ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। আরও বিশেষ বিষয় হলো, তার সবগুলো উইকেটই এসেছে টানা পাঁচ ওভারে, যেখানে প্রতিটি ওভার ছিল মেডেন।

এর আগে টেস্ট ক্রিকেটে টানা চারটি উইকেট-মেডেন ওভারের রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন গ্রিভস।

ম্যাচে পাকিস্তান একসময় দারুণ অবস্থানে ছিল। অধিনায়ক শান মাসুদের সেঞ্চুরির পর দলটি ২৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বড় লিডের পথে এগোচ্ছিল। কিন্তু মাসুদের বিদায়ের পরই শুরু হয় ধস।

গ্রিভস প্রথমে মাসুদকে ফিরিয়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে আঘাত হানেন। এরপর আমের জামাল, আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে একে একে সাজঘরে ফেরান তিনি। লাঞ্চ বিরতির পর মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন গ্রিভস।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩১১ রান। পাকিস্তানকে ২৮২ রানে অলআউট করে ২৯ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ক্যারিবীয়রা।

গ্রিভসের এই স্পেল শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়নি, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও তাকে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার: পাকিস্তানের বিপক্ষে গ্রিভসের অবিশ্বাস্য রেকর্ড

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, সেটিই করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

ত্রিনিদাদের তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ম্যাচের তৃতীয় দিনে গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয়ভাবে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। একসময় শক্ত অবস্থানে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ২৮২ রানে।

ডানহাতি এই পেসার ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। আরও বিশেষ বিষয় হলো, তার সবগুলো উইকেটই এসেছে টানা পাঁচ ওভারে, যেখানে প্রতিটি ওভার ছিল মেডেন।

এর আগে টেস্ট ক্রিকেটে টানা চারটি উইকেট-মেডেন ওভারের রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন গ্রিভস।

ম্যাচে পাকিস্তান একসময় দারুণ অবস্থানে ছিল। অধিনায়ক শান মাসুদের সেঞ্চুরির পর দলটি ২৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বড় লিডের পথে এগোচ্ছিল। কিন্তু মাসুদের বিদায়ের পরই শুরু হয় ধস।

গ্রিভস প্রথমে মাসুদকে ফিরিয়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে আঘাত হানেন। এরপর আমের জামাল, আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে একে একে সাজঘরে ফেরান তিনি। লাঞ্চ বিরতির পর মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন গ্রিভস।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩১১ রান। পাকিস্তানকে ২৮২ রানে অলআউট করে ২৯ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ক্যারিবীয়রা।

গ্রিভসের এই স্পেল শুধু ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়নি, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও তাকে স্থায়ীভাবে জায়গা করে দিয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি