প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন মিরাজ, নেতৃত্বে আসতে পারেন লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বল ও লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে সব সংস্করণে একজন অধিনায়ক রাখার যে কাঠামো চালু রয়েছে, সেখান থেকে সরে আসতে চায় বোর্ড।

বুধবার (২৯ জুলাই) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের নেতৃত্ব মেহেদী হাসান মিরাজের কাছ থেকে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, লিটন সাদা বলের ক্রিকেটে এবং শান্ত লাল বলের ক্রিকেটে আলাদা করে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।

ক্রিকবাজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে তৌহিদ হৃদয়কে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। ভবিষ্যতের নেতৃত্বের বিকল্প হিসেবেও হৃদয়কে দেখছে বিসিবি।

এর আগে বিসিবি ভেবেছিল, ওয়ানডে অধিনায়কত্ব আবার নাজমুল হোসেন শান্তর হাতে ফিরিয়ে দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত তিন সংস্করণে আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

২০২৫ সালের ১২ জুন শান্তর কাছ থেকে ওয়ানডে দলের নেতৃত্ব পান মেহেদী হাসান মিরাজ। পরে এপ্রিলে তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে ওয়ানডেতে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ।

মিরাজের নেতৃত্বে দেশের বাইরে খেলা ১৩টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুটিতে। বিশেষ করে বিদেশের মাটিতে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।

মিরাজের অধিনায়ক হওয়ার মাধ্যমে বাংলাদেশে তিন সংস্করণে তিন অধিনায়কের প্রথা ফিরে এসেছিল—টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস। এবার সেই কাঠামোতে আবারও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন মিরাজ, নেতৃত্বে আসতে পারেন লিটন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি