প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসরের ঘোষণা ভিনচিচের

স্পোর্টস ডেস্ক |

বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাত্র এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান ভিনচিচ। ম্যাচ শেষে মাঠে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। এ সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের গাভিকে ফেলে দিলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি। পরে ঘটনাটি তদন্ত শুরু করে ফিফা।

ফাইনালের আগেই আলোচনায় ছিলেন ভিনচিচ। ফিফা যখন তাকে ফাইনালের রেফারি হিসেবে ঘোষণা করে, তখন আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিশ্বকাপে তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) তাকে টুর্নামেন্টের সেরা রেফারি নির্বাচিত করে। এছাড়া ইতালিয়ান রেফারিদের সংগঠন এআইএ তাকে মর্যাদাপূর্ণ ‘জুলিও কাম্পানাতি’ পুরস্কারে ভূষিত করে।

এবারের বিশ্বকাপে ভিনচিচ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়া ম্যাচ, শেষ ষোলোতে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ এবং সর্বশেষ ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি। শেষ ষোলোর ম্যাচে নতুন ‘মুখ ঢেকে কথা বলা’ নিষেধাজ্ঞা ভঙ্গ করায় ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন এই স্লোভেনিয়ান রেফারি।

২০১৯ সাল থেকে উয়েফার এলিট রেফারি প্যানেলের সদস্য ভিনচিচ এর আগে ইউরো ২০২০ এবং ইউরো ২০২৪-এও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ২০২২ সালের ইউরোপা লিগ ফাইনাল পরিচালনা এবং ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন।

২০২৫ সালে তুরস্কের সুপার লিগে গালাতাসারাই ও ফেনারবাচের বহুল আলোচিত ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি, যার মধ্যে ছিল আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের ম্যাচ।

স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, চলতি মৌসুমটিকেই ভিনচিচ আগে থেকেই তার বিদায়ী মৌসুম হিসেবে নির্ধারণ করেছিলেন। ফলে বিশ্বকাপ ফাইনালের পর তার অবসরের সিদ্ধান্ত কোনো বিতর্ক বা সমালোচনার প্রতিক্রিয়া নয়; বরং এটি ছিল পূর্বপরিকল্পিত।

২০১২ ইউরোতে ষষ্ঠ রেফারি হিসেবে আন্তর্জাতিক আসরে যাত্রা শুরু করা স্লাভকো ভিনচিচ দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে উয়েফার শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতায় ৭২টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ—বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই বর্ণাঢ্য রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টানলেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসরের ঘোষণা ভিনচিচের

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি