নিজস্ব প্রতিবেদক |
হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পৃথক ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এসব অঞ্চলের শিক্ষাখাতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা আরও কার্যকর করতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চলমান ‘স্কুল ফিডিং’ কর্মসূচির তদারকি আরও জোরদার করা হয়েছে। শিশুদের জন্য খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই, খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং সরবরাহ ব্যবস্থায় কঠোর নিয়মকানুন নিশ্চিত করা হচ্ছে। ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ স্থানীয় প্রশাসন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি হাওরাঞ্চলে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতিও ঘুরে দেখেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন