প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

‘আরেকটি কাপ এনে দিতে পারিনি’, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

নিজের জন্মশহর পুহাতো থেকে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালের এক সপ্তাহ পর স্কালোনি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার হতাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে স্কালোনি লেখেন, “আমি দুঃখিত, আপনাদের জন্য আরেকটা কাপ আনতে পারিনি।” তার এই বার্তার পর দ্রুতই লাখো সমর্থক প্রতিক্রিয়া জানিয়ে ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

৪৮ বছর বয়সী এই কোচ ফাইনালের পরের আবেগঘন মুহূর্তগুলোর কথা স্মরণ করে বলেন, “দুঃখ আর আনন্দ একসঙ্গে মিশে গেছে—চোখের জল আর হাসি, যন্ত্রণা আর প্রশান্তি।”

স্কালোনি তার দলের খেলোয়াড়দের প্রশংসা করে জানান, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি প্রায়ই খেলোয়াড়দের ‘আমার যোদ্ধা’ বলে অভিহিত করেন। বিশ্বকাপজুড়ে তাদের লড়াই ও মানসিক দৃঢ়তা তাকে গর্বিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ চলাকালে দলের সমালোচনার বিষয়েও কথা বলেন আর্জেন্টিনার এই কোচ। তিনি বলেন, খেলোয়াড়রা এমন অনেক সমালোচনা সহ্য করেছেন, যা এসেছে এমন মানুষদের কাছ থেকে যারা তাদের প্রকৃতভাবে চেনেন না। এসব প্রতিকূলতা মোকাবিলা করাই দলের জন্য ‘আসল ট্রফি’ বলে মন্তব্য করেন তিনি।

স্কালোনি তার কোচিং স্টাফ, খেলোয়াড় এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পর্দার আড়ালে থেকে দলকে সফল করতে কাজ করা সকল সদস্যের অবদানের কথা তুলে ধরেন তিনি।

বার্তার শেষে স্কালোনির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি লেখেন, “যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি সম্পদ আছে।”

এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তবে তিনি এখনো নিশ্চিত করেননি, এরপরও জাতীয় দলের দায়িত্বে থাকবেন কি না। এর আগে চলতি বছরের শুরুতে তিনি চুক্তির মেয়াদ শেষ হলে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।

তবে বিশ্বকাপজয়ী এই কোচকে ধরে রাখতে আগ্রহী আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে, ২০৩০ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে এএফএর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‘আরেকটি কাপ এনে দিতে পারিনি’, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন স্কালোনি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি