আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে এসব ঘটনার জন্য ইসরাইলকে সতর্ক করে দিয়েছে আবুধাবি।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক ও চরমপন্থী কর্মকাণ্ডের শামিল। এসব সহিংসতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে তুলকারেমে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করে ইউএই জানায়, এ ধরনের হামলার পূর্ণ দায় ইসরাইলি সরকারের। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া আমিরাত সতর্ক করে বলেছে, হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সেটিকে তাদের প্রতি নীরব সমর্থন হিসেবে বিবেচনা করা হবে। এতে ঘৃণা, বর্ণবাদ এবং পুরো অঞ্চলের অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।
তবে এ বিষয়ে এখনও ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন