প্রাইম টিভি

জয় রাফির পরিচালনায় মুক্তি পেল ইমন খানের ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’

বিনোদন ডেস্ক ঃ

বাংলা গানের অঙ্গনে বিরহের আবেগ নিয়ে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান-এর নতুন গান ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’। গানটি ইতোমধ্যেই শুদ্ধতা চ্যানেল-এ মুক্তি পেয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির কথায় রয়েছে গভীর প্রেম-বিরহের অনুভূতি, যা লিখেছেন রফিকুল ইসলাম ফুয়াদ। সুর করেছেন শিল্পী ইমন খান নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন এসডি সাগর। আধুনিক সুর ও হৃদয়স্পর্শী কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের আবেগ ছুঁয়ে যাচ্ছে।

তবে গানটির বিশেষ আকর্ষণ এর চিত্রায়ণ। জনপ্রিয় নির্মাতা জয় রাফি তাঁর স্বতন্ত্র নির্মাণশৈলীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন। প্রেম, বিচ্ছেদ ও আবেগের গল্পকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলে তিনি আবারও নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। ভিডিওটিতে অভিনয় করেছেন সূর্য চৌধুরী, স্বর্ণা এবং ফিরুজ কবির। তাদের অভিনয় গানের আবেগকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

গানটির চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন জীবন চন্দ্র দাস। তাঁর দক্ষ ক্যামেরার কাজ ও ভিজ্যুয়াল উপস্থাপনা মিউজিক ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।

পরিচালক জয় রাফি বলেন, “দর্শকদের ভালোবাসাই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা। ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’ গানটি নির্মাণে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছি। আশা করছি, গানটি সব শ্রেণির দর্শক-শ্রোতার হৃদয়ে স্থান করে নেবে।”

প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক-শ্রোতারা বিশেষ করে জয় রাফির নির্মাণশৈলী, ইমন খানের কণ্ঠ এবং গানের আবেগঘন উপস্থাপনাকে প্রশংসা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জয় রাফির পরিচালনায় মুক্তি পেল ইমন খানের ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বিনোদন ডেস্ক ঃ

বাংলা গানের অঙ্গনে বিরহের আবেগ নিয়ে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান-এর নতুন গান ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’। গানটি ইতোমধ্যেই শুদ্ধতা চ্যানেল-এ মুক্তি পেয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির কথায় রয়েছে গভীর প্রেম-বিরহের অনুভূতি, যা লিখেছেন রফিকুল ইসলাম ফুয়াদ। সুর করেছেন শিল্পী ইমন খান নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন এসডি সাগর। আধুনিক সুর ও হৃদয়স্পর্শী কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের আবেগ ছুঁয়ে যাচ্ছে।

তবে গানটির বিশেষ আকর্ষণ এর চিত্রায়ণ। জনপ্রিয় নির্মাতা জয় রাফি তাঁর স্বতন্ত্র নির্মাণশৈলীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন। প্রেম, বিচ্ছেদ ও আবেগের গল্পকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলে তিনি আবারও নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। ভিডিওটিতে অভিনয় করেছেন সূর্য চৌধুরী, স্বর্ণা এবং ফিরুজ কবির। তাদের অভিনয় গানের আবেগকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

গানটির চিত্রগ্রহণ, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন জীবন চন্দ্র দাস। তাঁর দক্ষ ক্যামেরার কাজ ও ভিজ্যুয়াল উপস্থাপনা মিউজিক ভিডিওটিকে দিয়েছে আলাদা মাত্রা।

পরিচালক জয় রাফি বলেন, “দর্শকদের ভালোবাসাই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা। ‘একি করিলাম আমি প্রাণে মরিলাম’ গানটি নির্মাণে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছি। আশা করছি, গানটি সব শ্রেণির দর্শক-শ্রোতার হৃদয়ে স্থান করে নেবে।”

প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শক-শ্রোতারা বিশেষ করে জয় রাফির নির্মাণশৈলী, ইমন খানের কণ্ঠ এবং গানের আবেগঘন উপস্থাপনাকে প্রশংসা করছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি