প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের সতর্ক করলেন আইনমন্ত্রী

সব শিক্ষিত বেকারকে চাকুরি দেওয়া হবে---- বিমান প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জুলাইয়ের শহীদ-আহতদের সম্মান নিশ্চিত করতে হবে: মেয়র ডাঃ  শাহাদাত হোসেন

সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স, সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন শেষে: এসপি মাসুদ আলম

এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

শিক্ষাধারায় বৈষম্য দূর করতে হবে, সিলেটে যানজট নিরসনে নির্মাণ হবে নতুন সড়ক: বাণিজ্যমন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষার মধ্যে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। একই সঙ্গে সিলেটের দীর্ঘদিনের যানজট ও অবকাঠামোগত সমস্যা সমাধানে একাধিক নতুন সড়ক নির্মাণসহ সমন্বিত মেগা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে ‘রাইজ’ ও ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, একই দেশের ভেতরে ভিন্ন কারিকুলাম ও দক্ষতার ভিত্তিতে আলাদা জনগোষ্ঠী তৈরি হওয়া গ্রহণযোগ্য নয়। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য ভবিষ্যতে শিক্ষার্থীদের কর্মজীবন ও প্রতিযোগিতায় প্রভাব ফেলে। তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে সামঞ্জস্য আনার পাশাপাশি আধুনিক যুগের চাহিদা অনুযায়ী সব শিক্ষাধারায় তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সিলেটে শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি বড় ঘাটতি ছিল, যা এখনো পুরোপুরি পূরণ হয়নি। শিক্ষার মান উন্নয়নে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এর আগে সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় অংশ নেন মন্ত্রী। সভায় তিনি আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ, সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের নির্দেশনার কথা জানান।

এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন এবং ছড়া সংরক্ষণে প্রাকৃতিক পানিপ্রবাহ বজায় রেখে সমন্বিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। তার ভাষ্য, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপ দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠান ও সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রয়্যাল এডুকেয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

শিক্ষাধারায় বৈষম্য দূর করতে হবে, সিলেটে যানজট নিরসনে নির্মাণ হবে নতুন সড়ক: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি