প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে, অর্থ যাবে শিশুদের শিক্ষায়

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন মূল্যবান স্মারক নিলামে তুলছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। নিলামে থাকছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বল, কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্সের পোশাকসহ ৪০টিরও বেশি স্মারক।

মঙ্গলবার এ নিলামের ঘোষণা দেওয়া হয়। অনলাইনভিত্তিক এই নিলাম ২২ জুলাই শুরু হয়ে এক সপ্তাহ চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে ব্যয় করা হবে।

ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ান গোল চ্যারিটি অকশন’–এর মাধ্যমে বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক বিক্রি করা হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা।

নিলামে শিল্পীদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি এবং বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলসহ নানা স্মারক স্থান পেয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে বিটিএস সদস্য জিমিনের পরা জার্সিকে ঘিরে। এছাড়া ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার, যা আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

নিলামের অন্যতম আকর্ষণ শাকিরার পরা হলুদ ক্রপ টপ ও ট্রাউজার, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে তিনি ব্যবহার করেছিলেন। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক হাফটাইম শোতে শাকিরার ব্যবহৃত পোশাকও নিলামে তোলা হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও নিলামের তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজিতব্য ১১ মিনিটের হাফটাইম শোতে শাকিরার সঙ্গে ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে, অর্থ যাবে শিশুদের শিক্ষায়

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন মূল্যবান স্মারক নিলামে তুলছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। নিলামে থাকছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি, বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বল, কলম্বিয়ান পপ তারকা শাকিরার পারফরম্যান্সের পোশাকসহ ৪০টিরও বেশি স্মারক।

মঙ্গলবার এ নিলামের ঘোষণা দেওয়া হয়। অনলাইনভিত্তিক এই নিলাম ২২ জুলাই শুরু হয়ে এক সপ্তাহ চলবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে ব্যয় করা হবে।

ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ান গোল চ্যারিটি অকশন’–এর মাধ্যমে বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক বিক্রি করা হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা।

নিলামে শিল্পীদের ব্যবহৃত পোশাক, বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি এবং বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলসহ নানা স্মারক স্থান পেয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে বিটিএস সদস্য জিমিনের পরা জার্সিকে ঘিরে। এছাড়া ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচ বলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার, যা আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

নিলামের অন্যতম আকর্ষণ শাকিরার পরা হলুদ ক্রপ টপ ও ট্রাউজার, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে তিনি ব্যবহার করেছিলেন। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক হাফটাইম শোতে শাকিরার ব্যবহৃত পোশাকও নিলামে তোলা হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও নিলামের তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজিতব্য ১১ মিনিটের হাফটাইম শোতে শাকিরার সঙ্গে ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস অংশ নেবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি