রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে। এর আগে গত ২১ জুলাই মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও তদন্ত চলছে। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য থাকলেও প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন করে। তবে মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি। এ কারণে বৃহস্পতিবার মাসুদ উদ্দিন চৌধুরীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।প্রাইম প্রতিবেদন

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন