বিনোদন প্রতিবেদক:
দেশের সংগীতাঙ্গনে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে নির্মাতা জয় রাফি পরিচালিত নতুন মিউজিক ভিডিও ‘প্রেমের ভাইরাস’। আধুনিক সংগীতায়োজন, রোমান্টিক গল্প এবং নান্দনিক চিত্রায়ণের সমন্বয়ে নির্মিত গানটি নিয়ে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন লিহাত লেমিস ও এস কে সানু। গানের কথা লিখেছেন রাসেল কবির। সুর করেছেন এস কে সানু এবং সংগীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ।
মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন মাহিন খান ও মাহি। ভিডিওটি পরিচালনা করেছেন জয় রাফি। চিত্রগ্রহণ করেছেন জীবন চন্দ্র দাস। রূপসজ্জায় ছিলেন মাইনুল। সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্বও পালন করেছেন জীবন চন্দ্র দাস।
পিপিজে মিউজিক-এর ব্যানারে গানটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। নির্মাতা জয় রাফি জানান, বর্তমান প্রজন্মের দর্শক-শ্রোতাদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করেই গানটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মুক্তির পর ‘প্রেমের ভাইরাস’ দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিবাচক সাড়া ফেলবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন