প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

কালিয়াকৈরে লাইসেন্স না থাকায় জেনারেল হাসপাতালকে জরিমানা

ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক রোগী

সাতকানিয়ায় বন্যাদুর্গত ২৫০০  মানুষকে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা বিনামূল্যে ওষুধ বিতরণ।

ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার, প্রসূতি ও নবজাতকের প্রাণ বাঁচালেন গাইনি বিশেষজ্ঞ ডা. আরিফা মেহের রুমি

সদরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মনগড়া কর্মস্থলে উপস্থিতি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৫

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনে মেয়াদোত্তীর্ণ ওষুধের পাহাড়!স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে চাঞ্চল্যকর চিত্র।

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু।

ভিটামিন ‘এ’ প্লাস

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বাগেরহাটের মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এবারের ক্যাম্পেইনে উপজেলার ১৪৫টি টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ২৪৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ৯০৭ জনসহ মোট ৯ হাজার ১৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মোংলা পৌরসভার ৫১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ২৪৫ জনসহ মোট ৩ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন পরিচালনায় ১০২ জন স্বেচ্ছাসেবক ও ৬ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।

এছাড়া পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সুপারভাইজাররা দায়িত্ব পালন করেন।

এবার কর্মব্যস্ত ও যাত্রাপথে থাকা পরিবারের শিশুদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ হিসেবে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র স্থাপন করা হয়। ফলে কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন বলেন, “শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত মৃত্যু কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। আমাদের লক্ষ্য নির্ধারিত প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছে দেওয়া। ভ্রাম্যমাণ কেন্দ্রসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো শিশুই বাদ না পড়ে।”

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলে। পুরো কার্যক্রমে স্বাস্থ্যবিধি মেনে টিকাদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিবিড় তদারকি করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু।

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি