লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চসিক প্রশাসকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

কেরানীহাটে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা ‘রিমিক্স ২.০’-এর শুভ উদ্বোধন

সরকার প্রধানের এ সফরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনমাত্রা যোগ হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

১৫ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম প্রায় দ্বিগুণ।

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

'উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ' এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৯ মে ২০২৬ খ্রি. তারিখ  চট্টগ্রামের কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) ও কাজীর দেউড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনসাধারণের সচেতনতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ ঈদ বাজার মনিটরিং-এর অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা রহমান মীম। এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় ২টি মামলায় ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কর্ণফুলী বাজার (আগ্রাবাদ) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব শুভ আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ২টি মামলায় মোট ৫,০০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো মাসব্যাপী চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি