লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ২২ মে ২০২৬

চসিক প্রশাসকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

কেরানীহাটে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা ‘রিমিক্স ২.০’-এর শুভ উদ্বোধন

সরকার প্রধানের এ সফরে মোংলা বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনমাত্রা যোগ হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরে ৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে বিদেশি জাহাজ মভি হাই-হং

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

১৫ দিনের ব্যবধানে বিদেশি ফলের দাম প্রায় দ্বিগুণ।

ফুটপাত দখল করে ব্যবসা করা চলবেনা: মেয়র

ফুটপাত দখল করে ব্যবসা করা চলবেনা: মেয়র

ফুটপাত দখল করে ব্যবসা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম, বৃহস্পতিবার: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর স্টেশন রোড এলাকায় ফুটপাত দখল করে পণ্যসামগ্রী ও ফল মজুত করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। নাগরিকদের হাঁটার অধিকার ক্ষুণ্ন করে কোনোভাবেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।”

বৃহস্পতিবার নগরীর স্টেশন রোড এলাকায় সরেজমিন পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন ফুটপাতজুড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফল ব্যবসায়ীদের পণ্যসামগ্রী ছড়িয়ে রাখার বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবিলম্বে ফুটপাত থেকে পণ্য ও ফল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

মেয়র বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। অনেক স্থানে দেখা যায়, দোকানের পণ্য ও ফলমূল ফুটপাতে স্তূপ করে রাখার কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে সবার আগে জনসাধারণের চলাচলের পথ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার অধিকার সবার আছে, কিন্তু সেই ব্যবসা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে না। নগরীর শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী, পথচারী ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে।

ফল ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বিশেষভাবে সতর্ক করে বলেন, পচে যাওয়া ফল বা ফলের উচ্ছিষ্ট যত্রতত্র ফেলে রাখা যাবে না। বিশেষ করে তালের উচ্ছিষ্ট ও অন্যান্য ফলের বর্জ্য ড্রেন ও নালায় গিয়ে জমে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়। পাশাপাশি এসব পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হতে পারে।

তিনি ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে সচেতন হতে হবে। নগরীর পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে। এই কার্যক্রম সফল করতে ব্যবসায়ীসহ সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন।

মেয়র আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। যারা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করবে কিংবা ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় মেয়রের সাথে ছিলেন চসিকের কর্মকর্তাবৃন্দ, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় ফুটপাত দখল করে রাখা পণ্যসামগ্রী ও ফল অপসারণের নির্দেশনা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফুটপাত দখল করে ব্যবসা করা চলবেনা: মেয়র

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি