অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: আসাদুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
গত ২৪ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা নং-১১(০৯)২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ট ছিল।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে।
"বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন