দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:পটু
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই এইচ এম সজলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে দুই যুবককে আটক করা হয়।
শওকত হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার সবুজ হাওলাদারের ছেলে। অন্যদিকে হৃদয় হাওলাদার দুমকি উপজেলার জলিশা গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে আরও এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলাম তালুকদারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মোশারফ হোসেন।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি ১০ নভেম্বর এবং অপরটি ১১ নভেম্বর রুজু করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বুধবার (১১ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন