মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া-চেঙ্গাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি। এ সময় সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে মোক্তাদির (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। নোংরা ও অস্বাস্থ্যকর জলাশয়ে নিষিদ্ধ এ মাছ চাষের অপরাধে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(১) ধারায় তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার প্রসিকিউশন দায়ের করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) কেএম রাফসান রাব্বি বলেন, “নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নোংরা ও অস্বাস্থ্যকর জলাশয়ে এ ধরনের মাছ চাষ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে মাছ চাষের ব্যবসা চালিয়ে যেতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের স্পষ্ট বার্তা—নিষিদ্ধ মাছ চাষ কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে মাছ উৎপাদনের নামে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলার কোনো সুযোগ নেই। অপরাধ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন