মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদের সামনে লোকাল বাসের ধাক্কায় নবাব আলী (৫৬) নামে এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক (২৪) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবাব আলী মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের কালিশঙ্করপুর গ্রামের আলেক আলীর ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নির্মল কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ভিটাসাইর এলাকায় যশোর থেকে মাগুরাগামী একটি লোকাল বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী নবাব আলী ও চালক ফারুক আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাসিম নবাব আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিকশাচালক ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন