লগইন
প্রাইম টিভি
আপডেট : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় পিকনিকের বাস খাদে: ২ জন নিহত, আহত অন্তত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। শনিবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং শিক্ষার্থী/অভিভাবক মো. ইসরাফিল (৫৮)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে বাসটি আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিল। পথে কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বাসের ভেতরে থাকা বহু যাত্রী মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। নিহতদের মরদেহ উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় পিকনিকের বাস খাদে: ২ জন নিহত, আহত অন্তত ৩০

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। শনিবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং শিক্ষার্থী/অভিভাবক মো. ইসরাফিল (৫৮)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে বাসটি আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিল। পথে কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং বাসের ভেতরে থাকা বহু যাত্রী মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। নিহতদের মরদেহ উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি