টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট, চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল।
অভিযানটি টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া রবিদাসপাড়া ও কান্দাপাড়া মাজার গেট এলাকা এবং কালিহাতী থানার ছাতিহাটি, রোয়াইল ও সল্লা বাজার এলাকায় পরিচালিত হয়। অভিযানে মোট ১টি ইয়াবা ট্যাবলেট, ১ লিটার ২৫০ মিলিলিটার চোলাই মদ এবং ১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কালিহাতীর এলেঙ্গা রাজাবাড়ি এলাকার মো. শাহ আলম মন্ডল (৪৯), টাঙ্গাইল শহরের মেছের মার্কেট এলাকার মো. ফেরদৌস (২০), কালিহাতীর ছাতিহাটি এলাকার মো. বানিজ (৪৫) এবং সল্লা এলাকার আ. খালেক (৫৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের পরিদর্শক মো. সাইফুর রহমান এবং উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রসিকিউশন দাখিল করেন।
পরবর্তীতে টাঙ্গাইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান এবং কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শাহ আলম মন্ডলকে ২০ দিন, ফেরদৌসকে ৩ মাস এবং বানিজ ও আ. খালেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন