উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান জানান, এই মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং এলাকার সাধারণ মানুষ এসে তাদের পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এটি সম্পূর্ণ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মার্কেট হিসেবে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।
মেলার পরিবেশ ও শৃঙ্খলা প্রসঙ্গে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, এই মেলায় কোনো ধরনের মাদক, মদ বা জুয়ার আসর বসবে না। পাশাপাশি এখানে কোনো নাচের আসর কিংবা মিউজিক চালানো হবে না, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সম্পূর্ণ ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়—এমন নিয়মের বাইরে কোনো কার্যক্রম এখানে হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা রয়েছে, সে বিষয়টি মাথায় রেখে এবং শিশুদের যাতে পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, তা বিবেচনা করেই মেলার কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। এই মেলার মাধ্যমে এলাকার উন্নয়ন ও ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন এবং সকলকে ‘চাইনা মার্কেট’-এ আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন