ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে গণহত্যার বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী পৌরসভা নির্বাচনে দলটির মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম এবং পৌরসভা জামায়াতের আমির মাওলানা ওবায়দুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিব, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন