গাজীপুরের কাশিমপুরে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের বন্ধ কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন পরিশোধ এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করেছেন শ্রমিকেরা।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নারী ও পুরুষ শ্রমিকেরা অংশ নেন। এ সময় তাঁরা বন্ধ কারখানা দ্রুত চালু, বকেয়া বেতন পরিশোধ, দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় তাঁরা কর্মসংস্থান ও বেতন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এতে তাঁদের দৈনন্দিন জীবনযাপন ও পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। দ্রুত এ সংকটের সমাধান করে তাঁদের কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
এদিকে, শ্রম পরিদর্শক এস এম সাঈদ আলম কারখানা চালু এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
কর্মসূচিতে শ্রমিক নেতা জগলু পাশা, খোরশেদ আলম, মো. শাহজাহান মিয়া ও রানা মিয়াসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
শ্রমিকেরা তাঁদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান ও আর্থিক অনিশ্চয়তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন