লগইন
প্রাইম টিভি
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ ফরিদ উদ্দীন

‘একদিন লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলা প্রশাসন এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশিন প্রত্যাশা,উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান , উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বন বিভাগের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুস্থ পরিবেশ রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ও পৌরসভায় বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়। 

 উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত এ কর্মসূচির আওতায় রোপণ করা ৪ হাজার বৃক্ষ কেবল পরিবেশ রক্ষা করবে না, বরং একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জানান, কেবল চারা রোপণ করেই দায়িত্ব শেষ করা হবে না; গাছগুলোর সঠিক পরিচর্যা ও টেকসই সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি