লগইন
প্রাইম টিভি

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে এ এম এম তৌহিদুর রশিদ নামের এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে এসে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে। 

ভুক্তভোগী  ও পুলিশ সুত্রে জানা যায়, ওই ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ রবিবার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় থাকা তারা বাবা এস এম হারুনুর রশিদের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকা গুলো নিয়ে একটি অটোরিক্সা যোগে  হিজলতলী এলাকায় তার বাড়ীতে ফিরছিলেন। ফেরারপথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই ব্রীজের পাশে পৌছালে পিছন থেকে একটি সাদা রংয়ের এক্স করলা প্রাইভেটকার নিয়ে এসে রিক্সার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে এ এম এম তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপুর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে তিনি পুলিশের জরুরী সেবায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। এঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী সন্ধা ৬ টার দিকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

তারিখ -২৫.১০.২৬ ইং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দিনে দুপুরে এ এম এম তৌহিদুর রশিদ নামের এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে এসে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বলে জানা গেছে। 

ভুক্তভোগী  ও পুলিশ সুত্রে জানা যায়, ওই ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ রবিবার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় থাকা তারা বাবা এস এম হারুনুর রশিদের একাউন্ট থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকা গুলো নিয়ে একটি অটোরিক্সা যোগে  হিজলতলী এলাকায় তার বাড়ীতে ফিরছিলেন। ফেরারপথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই ব্রীজের পাশে পৌছালে পিছন থেকে একটি সাদা রংয়ের এক্স করলা প্রাইভেটকার নিয়ে এসে রিক্সার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে এ এম এম তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপুর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা। পরে তিনি পুলিশের জরুরী সেবায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। এঘটনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদ বাদী সন্ধা ৬ টার দিকে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

তারিখ -২৫.১০.২৬ ইং

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি