লগইন
প্রাইম টিভি

চরএলাহী ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়নের দাবি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন তোতার

নোয়াখালীর চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মতিন চেয়ারম্যানের উত্তরসূরী এবং সাবেক যুবদল সভাপতি মোঃ ইসমাইল হোসেন তোতা চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও মনোনয়নের দাবি জানিয়েছেন।

​এক ভিডিও বক্তব্যে ইসমাইল হোসেন তোতা বলেন, ২০১১ সাল থেকে তিনি চরম দুঃসময়ে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাড়াও তাঁর বাবা ও ভাইয়েরা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা হামলা-মামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।

​বক্তব্যে তিনি অত্যন্ত ক্ষোভ ও কষ্টের সাথে তাঁর বাবার হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, "আমার বাবাকে অত্যন্ত পরিকল্পিত ও চক্রান্তমূলকভাবে হত্যা করা হয়েছে। একটি কুচক্রী ও চক্রান্তকারী গোষ্ঠী শুরু থেকেই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করে আসছে এবং সর্বশেষ আমার বাবাকে হত্যার মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। তবে আমরা সবসময় এলাকার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং শিক্ষিত ভদ্র সমাজের পক্ষে অবস্থান নিয়েছি।"

তিনি আরো উল্লেখ করেন যে, এলাকার ভুমিদস্যু, মাদক কারবারি ও সন্ত্রাসীদের সাথেই মূলত তাদের বিরোধ রয়েছে; সাধারণ নিরীহ জনগণ সর্বদা তাদের পাশে রয়েছে।

নোয়াখালী-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "দলের জ্যেষ্ঠ নেতারা নিরপেক্ষ তদন্ত করে দেখুক আমরা এলাকায় কতটা জনপ্রিয় এবং জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে কি না। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা যদি আমাদের পক্ষে থাকে, তবে দল আমাদের নিরাশ করবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

সংগঠনকে সুসংগঠিত রাখা এবং অতীতের ত্যাগ বিবেচনা করে আসন্ন নির্বাচনে দল তাদের ওপর আস্থা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসমাইল হোসেন তোতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চরএলাহী ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়নের দাবি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন তোতার

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালীর চরএলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মতিন চেয়ারম্যানের উত্তরসূরী এবং সাবেক যুবদল সভাপতি মোঃ ইসমাইল হোসেন তোতা চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও মনোনয়নের দাবি জানিয়েছেন।

​এক ভিডিও বক্তব্যে ইসমাইল হোসেন তোতা বলেন, ২০১১ সাল থেকে তিনি চরম দুঃসময়ে যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাড়াও তাঁর বাবা ও ভাইয়েরা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা হামলা-মামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।

​বক্তব্যে তিনি অত্যন্ত ক্ষোভ ও কষ্টের সাথে তাঁর বাবার হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন, "আমার বাবাকে অত্যন্ত পরিকল্পিত ও চক্রান্তমূলকভাবে হত্যা করা হয়েছে। একটি কুচক্রী ও চক্রান্তকারী গোষ্ঠী শুরু থেকেই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করে আসছে এবং সর্বশেষ আমার বাবাকে হত্যার মাধ্যমে তা স্পষ্ট হয়েছে। তবে আমরা সবসময় এলাকার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং শিক্ষিত ভদ্র সমাজের পক্ষে অবস্থান নিয়েছি।"

তিনি আরো উল্লেখ করেন যে, এলাকার ভুমিদস্যু, মাদক কারবারি ও সন্ত্রাসীদের সাথেই মূলত তাদের বিরোধ রয়েছে; সাধারণ নিরীহ জনগণ সর্বদা তাদের পাশে রয়েছে।

নোয়াখালী-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, উপজেলা ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "দলের জ্যেষ্ঠ নেতারা নিরপেক্ষ তদন্ত করে দেখুক আমরা এলাকায় কতটা জনপ্রিয় এবং জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে কি না। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা যদি আমাদের পক্ষে থাকে, তবে দল আমাদের নিরাশ করবে না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

সংগঠনকে সুসংগঠিত রাখা এবং অতীতের ত্যাগ বিবেচনা করে আসন্ন নির্বাচনে দল তাদের ওপর আস্থা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসমাইল হোসেন তোতা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি