নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাপালির মোড় এলাকায় এ অভিযান চালায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। আটক ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম (২৮)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় কাপালির মোড় এলাকায় ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে তল্লাশি করে মনিরুল ইসলামকে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন