লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা

নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর মান্দা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটা নতুন নামে চালুর প্রস্তুতি চলছে।  উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড় এলাকায় অবস্থিত ‘এএমবি (AMB) ব্রিকস’ ভাটাটি সংস্কার করে ‘রাজ ব্রিকস (Raj Bricks)’ নামে চালুর চেষ্টা করছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নূরুল ইসলাম নামের এক ব্যক্তি । তবে ভাটাটি চালুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন তিনি নিজেই।

সরেজমিনে দেখা যায়, ভাটাটির বিভিন্ন অংশে নতুন করে প্লাস্টার করা হচ্ছে।  ইট তৈরির খলিয়ান সংস্কার এবং ইট পোড়ানোর জন্য কাঠ সংগ্রহ করে রাখার প্রস্তুতিও চলছে তবে  গত বছর ইট ভাটাটি বন্ধ ছিল বলে জানা গেছে। তবে নতুন নামে ভাটাটি চালুর উদ্যোগ নেওয়া হলেও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবৈধ ইট ভাটায় বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নিয়েও রয়েছে ধোঁয়াশা।

জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী, আইন নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ইট ভাটার পরিচালক নূরুল ইসলাম বলেন, “কাগজপত্রের কোনো আবেদন আমরা করিনি। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা আছে। 

জানতে চাইলে পরিচালকদের মধ্যে  আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি জানেন, যায়গাটি আমরা ভাড়া নিয়েছি, এবিষয়ে কিছু জানিনা। আপনি আল আমিনের সাথে কথা বলেন। 

তবে আলআমিন নামের ভাটার মালিক দাবি করা সে ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,

 আপনাকে তো আমরা কোনো তথ্য দিবনা ভাই।

 আপনি অফিস থেকে খোঁজ খবর নেন। 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, এই ইট ভাটাটির কোন বৈধতা নেই, অতি শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ১১ অক্টোবর ২০২৬

নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি