লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নওগাঁয় ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক: তিন কর্মীসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৪২ হাজার টাকা

টেকনাফে এসআরবি ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ।

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

আত্রাইয়ের ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জে ছেলে হত্যার বিচার চাওয়ায়  স-পরিবারকে  হত্যার হুমকি?

পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তরে আবুল হাসেম (৪৫) নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন তাঁকে ধরে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর উত্তরপাড়া বেপারী বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার জুমার নামাজের পর জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী বিষয়টি মুসল্লিদের সঙ্গে আলোচনা করেন। এরপর স্থানীয় লোকজন আবুল হাসেমকে তাঁর বাড়ি থেকে ধরে এনে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উত্তেজিত লোকজনের হাত থেকে আবুল হাসেমকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযোগকারী হিসেবে জামালপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মোতালেব কারী পুলিশের সঙ্গে থানায় যান।

স্থানীয় বাসিন্দা সাইফুল, মনির হোসেন, জাহিদ ও সালাম প্রধান জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক আবুল হাসেম।

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি